শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০৩:১২ পিএম, ২০২০-০৯-২০
রাজবাড়ীর গোয়ালন্দে চুক্তির শর্ত ভঙ্গ করে লিজ দেয়া জমির অন্তত ১২শ কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। চুক্তিবন্ধ হওয়ার দুই জমির মালিকের বিরুদ্ধে। লিজ নেওয়া জমির মালিক ক্ষতির প্রতিকার চেয়ে কলাচাষী সেই ব্যাক্তি গত শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় কলক্ষেত কেটে ফেলার একটি অভিযোগ দায়ের করেছেন। ওই জমির মালিক দুই ব্যাক্তি এই অভিযোগ অস্বীকার করে বলেন,জমির চুক্তির মেয়াদ প্রায় ৩ বছর আগে শেষ হয়ে গেছে। কলাচাষী ও ক্ষতিগ্রস্থ ব্যাক্তি মোঃ শরিফুল ইসলাম (২৪)। তিনি ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। অভিযুক্ত দুইজন জমি মালিক হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুলাল ব্যাপারী পাড়ার মৃত ফটিক শেখের ছেলে গোপাল শেখ (৪০) ও চর দৌলতদিয়া আদু বেপারী পাড়ার তেছের শেখের ছেলে হায়দার শেখ।
কলাচাষী ও ক্ষতিগ্রস্থ ব্যাক্তি শরিফুল ইসলাম জানান, তিনি গোয়ালন্দ উপজেলার চর কর্ণেশন এলাকায় ৫ বছর আগে এলাকার বিভিন্ন জমি মালিকের কাছ থেকে বছর ভিত্তিক জমির লিজ নিয়ে কলা চাষ শুরু করি। বর্তমানে শরিফুলের কলাবাগানের পরিমান প্রায় ৪০ বিঘার মত। এর মধ্যে গোপাল শেখ ও হায়দার শেখদের পারিবারিক জমি রয়েছে ৮ বিঘা। চুক্তি অনুযায়ী জমির বিঘা প্রতি বছর তাদেরকে ৪ হাজার টাকা করে দিয়ে আসছি। চলতি বছরে আশ্বিন মাস পর্যন্ত জমির মালিকদের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে। এই অবস্থায় আমাকে কোন প্রকার কিছু না জানিয়ে গোপাল শেখ, হায়দার শেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জন গত বুধবার রাতের দিকে কলাবাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে প্রায় ৩ বিঘা জমির অন্তত ১হাজার দুইশত কলাগাছ কেটে ফেলেছে। এর মধ্যে বহু কলা ক্ষেতের ভিতরে থাকাঅন্যান্য বহুগাছ ছিলো বলে ধারণা করছি। ক্ষতির পরিমান অন্তত ৩ লাখ ৬০ হাজার টাকা।খবর পেয়ে পরদিন বৃহস্পতিবার আমি গোপাল শেখের বাড়িতে গেলে তারা আমাকে অকথ্য গালিগালাচ করে বাড়ি থেকে বের করে দেয়। এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণ নাশেরও হুমকি দেয়। লিজ নেওয়া কলাচাষী শরিফুল ইসলাম মনের কষ্ট নিয়ে বলেন,আমি কলাচাষ করতে আনেক টাকা প্রয়োজন কিন্তু আমি বিভিন্ন জায়গায় হতে ৫ লাখ টাকা লোন নিয়ে তিনি চরের পতিত জমিতে কলা বাগান শুরু করি। এই ঘটনায় তার ক্ষতি পুষিয়ে উঠা খুব কষ্টকর হবে।লোনের কিস্তি ঠিকমতো পরিশোধ করতে মনে হয় পারবো না ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত গোপাল শেখ বলেন, আমরা দরিদ্র কৃষক। ৩ বছর আগেই এই লিজ নেওয়া শরিফুলের
জমির চুক্তি শেষ হয়ে গেছে। এরপর থেকে শরিফুলকে ৩ বছর ধরে আমাদের অংশের ৩ বিঘা জমি ছেড়ে দিতে বলছি। কিন্তু না ছেড়ে উল্টো ভয়ভীতি দেখায়।এবারের বন্যায় বাগানের প্রায় সব
কলাগাছ মরে গেছে। অল্প কিছু আধা মরা গাছ ছিল তা কেটে ফেলে সেখানে আমরা বেগুন-টমেটোর আবাদ করতে চাচ্ছি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আ. গফুর খাঁন বলেন, ওই জমি নিয়ে মিমাংসার জন্য বারবার কলাচাষী শরিফুল ডাকা হলেও সে শালিশে হাজির হয় না।
গোয়ালন্দ ঘাট থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্থ যুবক শরিফুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited